নিজস্ব প্রতিবেদক : “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই স্লোগানে মানবতার কল্যাণে নিয়োজিত একমাত্র স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, ঢাকা জেলার উদ্যোগে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ মৃত্যু পথযাত্রীদের রুহের মাগফেরাত কামনায় বাড্ডা থানার অন্তর্গত সাতারকুল আলীনগরে অবস্থিত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম বাচ্চাদের নিয়ে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক ও ঢাকা জেলার সাধারন সম্পাদক এবং সভাপতি মোহাম্মদ আলী, প্রচার ও আলো সম্পাদক নিজাম উদ্দিন, ঢাকা জেলার অন্যতম মানবিক বন্ধু জনাব মাহাবুব হক তালুকদার, জলিল আহমেদ, আসাদুজ্জামান, ইউসুফ আলী, ইসমাঈল হোসেন, নাজমুল হাসান সানি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। তাছাড়া সাতারকুল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এবং সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনকে সাধুবাদ জানান। পাশাপাশি সংগঠন এর কার্যক্রমের প্রসংশা করেন।
নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রায় ১০০ জন কোরআনের এতিম বাচ্চাদের নিয়ে করোনালীন মৃত্যুবরন কারীসহ মুসলিম উম্মাদের জন্য অত্র মাদ্রাসার মুহতারাম দোয়া মোনাজাত পরিচালনা করেন এবং সংগঠনের সকল স্বেচ্ছাসেবীদের জন্য দোয়া করা হয়। মিলাদ শেষে ১০০ জন এতিম বাচ্চাদের দুপুরের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অংশগ্রহণ করেন।
তাছাড়া কর্মসূচির অংশ হিসেবে সৌন্দয বৃদ্ধিকরণে মাদ্রাসার আঙ্গিনায় ঢাকা জেলার স্বেচ্ছাসেবীসহ উক্ত মাদ্রাসার মুহতারাম এর উপস্থিতিতে কিছু সংখ্যক উন্নত মানের ফলের গাছ রোপন করা হয়। উন্নত মানের ফলের গাছ রোপনের কারণে মাদ্রাসার সবাই আমাদের সংগঠনের সকল স্বেচ্ছাসেবীদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। পরিশেষে মাদ্রাসার সকল ছাত্রদের নিয়ে পরবর্তীতে আরেকটি কর্মসূচির ঘোষনা দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

