ঢাকাSaturday , 28 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে কোনো তালেবান-জঙ্গি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

সাভার প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই। আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী বাহিনী। এছাড়া কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে। কিন্তু তাদের অরাজকতা সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই। বাংলাদেশ শান্তির দেশ। তালেবানরা বিভিন্ন বড় শক্তির হাত ধরে আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে। তাই এর কোনো প্রভাব বাংলাদেশে নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের (উওর) সভাপতি হাজি ইমতিয়াজ, সভাপতি পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফয়জল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।