ঢাকাSaturday , 14 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে সর্বোচ্চ সহায়তা: অ্যাটর্নি জেনারেল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইগত সহায়তা করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস আয়োজিত ভার্চুয়াল আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল আমার সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম বঙ্গবন্ধু হত্যা মামলাটি অ্যাটর্নি জেনারেল হিসেবে উচ্চ আদালতে পরিচালনা করেছেন। সেই মামলায় বিশাল ডকুমেন্টে রয়েছে।’
তিনি বলেন, ‘সার্বিক বিষয়ে পর্যালোচনা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো অ্যাটর্নি জেনারেল অফিসে আমরা একটা বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে চাই। যেখানে বঙ্গবন্ধু হত্যা মামলাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যাবতীয় বই সংরক্ষণ করা হবে। এ মাসের মধ্যেই বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে পলাতক খুনিদের ফিরিয়ে এনে সাজা কার্যকরে সর্বাত্মক প্রচেষ্টা করবো আমরা। এক্ষেত্রে আমাদের যতটুকু ভূমিকা রাখা যায়, তার সর্বোচ্চ চেষ্টা করবো।’
আলোচনা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ আগস্ট নিহত সকলের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আইনজীবী সাইফুজ্জামানের সঞ্চালনায় সভায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, বশির আহমেদ, ড. মো. বশির উল্লাহ, একেএম আমিন উদ্দিন মানিক, ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশারসহ প্রায় দুই শতাধিক রাষ্ট্রীয় আইন কর্মকর্তা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলগণ জাতির পিতার যে সকল খুনি পলাতক রয়েছে তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। ষড়যন্ত্রকারীরা দেশে আর যেন এমন নারকীয় হামলা সংঘটিত করতে না পারে সে বিষয়ে অ্যাটর্নি কার্যালয় তৎপরতা চালাতে পারে বলেও মতামত দেন তারা।