ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা, আটক ২

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এলাকায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের জাতীয় পতাকাবাহী গাড়ি লক্ষ্য করে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর শাহাবাগ এলাকার টিএসসি চত্বরে এ ঘটনা ঘটে। শাহাবাগ থানার ডিউটি অফিসার এসআই সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মন্ত্রী এসময় গাড়িতে ছিলেন কি না তা তিনি নিশ্চিত করতে পারেননি।
তিনি জানান, মন্ত্রীর গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি লক্ষ্য করে পরপর দু’টি হাত বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এসআই সুজন আরো জানান, আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করছেন।