ঢাকাSunday , 8 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের উপস্থিতিতেই পালিয়ে গেল আসামি

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে পুলিশের উপস্থিতিতেই হাতকড়াসহ পালিয়েছে মাদক মামলার আসামি ওসমান গণি (৩৫)।
রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান তিনি। ওসমান গণি উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার (৭ আগস্ট) রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকা থেকে ওসমান গণিকে মাদকসহ আটক করা হয় । এসময় অসুস্থ বোধ করছে জানালে রোববার (৮ আগস্ট) সকালে হাতকড়া লাগিয়ে পুলিশ ভ্যানে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে সে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, অসুস্থতার ভান করে পালিয়ে গেছে ওসমান গণি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক জানান, ওসমান গণি দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসায় জড়িত।