ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সান অ্যাপারেলে শ্রমিক অসন্তোষ, হামলা ভাঙচুর

Link Copied!

workerশ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নোমান শিল্প গ্রুপের সাদ-সান অ্যাপারেলস লিমিটেডের কারখানায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদে কর্মকর্তাদের মারপিট ও কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, নিরাপত্তাকর্মী ও নারী শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ওই পোশাক কারখানায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক আল-আমীন ও ফাতেমা জানান, মঙ্গলবার দুপুরে কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) সুজন মিয়া তার অনুগত শ্রমিকদের নিয়ে সুইং শাখার শ্রমিক আকতার উদ্দিনকে মারপিট করে প্রশাসন বিভাগে আটক করে রাখে। রাতে কারখানা ছুটির পর শ্রমিকেরা বাড়ি যাওয়ার পথে ভালুকা-কাওরাইদ সড়কের লাল পুকুর পাড় এলাকায় সুজনের লোকজন শ্রমিকদের মারপিট করে। এতে কারখানার নারী শ্রমিক সেলিনা আক্তার (২২), আকলিমা বেগম (২৫), রাজিব (১৯), জহিরুল ইসলাম (২৩), রুবেল মিয়া (১৯), মান্নান (২৩), রতন মিয়া (২০), সোহেল রানা (২১) এবং আল-আমীন (২৪) আহত হন।
তারা আরও জানান, শ্রমিকদের মারপিটের ঘটনা ছড়িয়ে পড়লে প্রায় ছয় হাজার শ্রমিক একযোগে কাজ বন্ধ করে সুজন মিয়ার অপসারণ দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে। এ সময় তাদের হামলায় সুজন মিয়া, প্রশাসনিক ব্যবস্থাপক রিপন, প্রশাসন সহকারী সাঈদ ও নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের কারখানার ভেতর অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, কারখানার ঊর্ধ্বতন কর্মকতারা প্রায়ই নিরীহ শ্রমিকদের অযথা গালিগালাজ ও মারপিট করে। তাদের শুক্রবারসহ প্রতিদিনই ১৮-২০ ঘণ্টা বাধ্যতামূলক কাজ করতে হয়। একদিন অনুপস্থিত থাকলে এক সাপ্তাহের জন্য বাধ্যতামূলক ছুটি দিয়ে বের করে দেয়। বার্ষিক ছুটির টাকাও ঠিক মত দেয়া হয় না।
এদিকে, খবর পেয়ে নোমান শিল্প গ্রুপের উপ-মহাব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরে ইয়াছমিন ফাতেমা, নির্বাহী পরিচালক (ইডি) হারুন-অর রাশিদসহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িতদের প্রত্যাহারসহ শ্রমিকদের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে এক দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়।
এ ব্যাপারে নোমান শিল্প গ্রুপের ডিএমডি নূরে ইয়াছমিন ফাতেমা জানান, শ্রমিকদের দাবি মেনে নেয়া হয়েছে। এখন পরিবেশ শান্ত রয়েছে। আহতদের ঢাকাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।