ঢাকাWednesday , 4 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে করোনা আক্রান্ত রোগীর আত্মহত্যা

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে হাবিবুর রহমান (৪৮) নামের করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ আগস্ট) ভোরের দিকে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত হাবিবুর রহমান সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের হাজি জাবেদের ছেলে।
হাবিবুর রহমানের ভাই জিয়াউর রহমান জানান, তার বড় ভাই গত ৩১ জুলাই করোনা পজিটিভ হয়ে বাড়ি ছিলেন। ভোরের দিকে তিনি আত্মহত্যা করেন।
আরবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিবুর করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার খাবারের জিনিসপত্র ও ঘর আলাদা করে দেয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে জেনেছি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হাবিবুর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, হাবিবুর রহমান ভোর ৪টার দিকে মারা গেছেন। তার গলায় দড়ির দাগ রয়েছে।