ঢাকাTuesday , 3 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে দুর্বৃত্তের এসিডে ঝলসে গেল ভাই-বোন

Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে এসিড দিয়ে বোন মোসা. সুমাইয়া আক্তার (১৬) এবং ছোট ভাই মোহাম্মদ আলীকে (১২) ঝলসে দেয়া হয়েছে।
সোমবার (২ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজা মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজা মিয়ার মেয়ে আউলিয়াপুর হাফিজিয়া মাদরাসাছাত্রী মোসা. সুমাইয়া আক্তার (১৬) ও ছেলে মোহাম্মদ আলী (১২) রাতে খাবার শেষে একই বিছানায় ঘুমিয়েছিল। রাত আনুমানিক দেড়টা থেকে ২টার মধ্যে কে বা কারা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাদের এসিডজাতীয় পদার্থ নিক্ষেপ করলে সুমাইয়া এবং ভাই মোহাম্মদ আলীর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, বিষয়টি জানার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি এসিড নাকি অন্য কোনো দাহ্য পদার্থ তা পরীক্ষায় পুলিশের একাধিক টিম কাজ করছে। ভিকটিমের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি।