ঢাকাTuesday , 3 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরের হাত-পায়ের রগ কেটে দিলেন মাদক কারবারিরা

Link Copied!

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় জিম (১৩) নামের এক কিশোরের হাত-পায়ের রগ কেটে দিয়েছেন মাদক কারবারিরা।
সোমবার (২ আগস্ট) দিনগত রাত ৩টা দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এ ঘটনায় অভিযোগ দিয়েছেন কিশোরের পরিবার।
আহত জিম ঢাকার ধামরাইয়ের মো. জালালের ছেলে। সে বাসের হেলপার ছিল।
আহত জিমের ভাই লিটন জানান, কিছুদিন আগে জিমসহ আরও কয়েকজন মিলে টিপু, টেক্কা মনির ও রাব্বিকে মাদক বিক্রি করতে বাধা দিয়েছিল। গতকাল রাত ৩টার দিকে বাস রেখে আমি ও জিম বাসায় ফেরার পথে রাম দাঁ, চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে ধাওয়া করে টিপুবাহিনী। কিন্তু জিম দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। এসময় তারা জিমের হাত ও পায়ের রগ কেটে দেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন, তারা হঠাৎ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। আমার গলায় ছুড়ি দিয়ে আঘাত করেন। অল্পের জন্য বেঁচে গেছি আমি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।