ঢাকাMonday , 2 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের ‘কাচ্চি ভাই’কে ৫০ হাজার টাকা জরিমানা

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : একই ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংস আর বাসি মাংস রাখার অপরাধে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর নারায়ণগঞ্জ শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদফতর।
সোমবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
মো. সেলিমুজ্জামান জানান, রেস্তোরাঁটির বিরুদ্ধে অভিযোগ ছিল তারা খাবারের মান ঠিক রাখেন না। অনলাইনে যারা খাবার অর্ডার করেন তাদের ঠিকমতো খাবার সরবরাহ করা হয় না। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, একই ফ্রিজের একই চেম্বারে কাচা মাংস এবং রান্নাকরা বাসি মাংস রাখা হয়েছে। এটা স্বাস্থের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, ‘ফিরনি ও ফালুদাসহ বোতলজাত কিছু খাবারে মূল্য লেখা ছিল না। ক্রেতাদের কাছে তারা ইচ্ছেমতো দাম রাখছিলেন। এসব কারণে জরিমানা করা হয়েছে।’