ঢাকাSunday , 25 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলার দৌলতখানে বিয়ে বাড়িতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

Link Copied!

দৌলতখান (ভোলা) প্রতিনিধি : দৌলতখানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য এবং স্বাস্থ্যবিধি না মেনে বৌভাতের আয়োজন করায় দুই বিয়ে বাড়িতে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তালুকদার বাড়ি এবং পৌরসভার একটি বৌভাত অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার ।
তিনি বলেন, করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৌভাতে এ জরিমানা করা হয়েছে। এছাড়া করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক অনুষ্ঠানের আয়োজনের অনুরোধ জানান তিনি।