ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

Link Copied!

Bondukনিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইলে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে মাতুয়াইলের কোনাপাড়া কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার এসআই মামুন বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে কাঠেরপুল এলাকায় র‌্যাবের গাড়িত বোমা হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় র‌্যাব গুলি চালালে দুই জন আহত হয়। ভোর রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি।
নিহত যুবকদের বয়স ২৮-৩০ বছর হবে।