ঢাকাMonday , 12 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় শিক্ষকের মরদেহ উদ্ধার

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ার একটি কক্ষের ভেতর থেকে আবুল কালাম আজাদ (৩০) নামের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জুলাই) সকালে আশুলিয়ার ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত আবুল কালাম আজাদ বরগুনা জেলার মৃত নুরু মাস্টারের ছেলে। তিনি ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকার আকবর মিয়ার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলের শিক্ষকতা করতেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।