ঢাকাMonday , 5 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক স্ট্যাটাসের জেরে যুবককে পিটিয়ে হত্যা

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকায় সাঈম খান (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৪ জুলাই) রাতে উপজেলার মেহেরাবাড়ি এলাকার ইভা ডাইং মোড়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষের লোকজন।
পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
নিহত সাঈম খান উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সাঈম খানকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
সেখান থেকে সোমবার দুপুর ২টার দিকে নিহতের স্বজনরা মরদেহ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ভালুকা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ফেসবুকে কুৎসা রটানো নিয়ে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।