ঢাকাMonday , 5 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরু হচ্ছে ৬ দিনের বিআইটিএম এডমিশন সামিট জুলাই ২০২১

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি এন্ড ম্যানেজেমেন্ট (বিআইটিএম) আইটি এবং সফটওয়্যার খাতে ক্যারিয়ার গঠনে ইচ্ছুক ব্যাক্তিদের জন্য আয়োজন করেছে বিআইটিএম এডমিশন সামিট জুলাই ২০২১ (BITM Admission Summit July 2021)। সবার জন্য উন্মুক্ত এ সামিটে বিনা মূল্যে অংশ নেয়া যাবে। আগামী ৬-১১ জুলাই অনুষ্ঠিত হবে এই সামিট।
৬ দিনব্যাপী এই অনলাইন সামিটে রয়েছে ২০ টিরও বেশি অনলাইন টেক শেষন, রয়েছে ৪টি সেমিনার এবং বেশকিছু বিষয়ভিত্তিক অনলাইন আড্ডা। এ ছাড়াও পুরো সপ্তাহ জুড়ে রয়েছে বিআইটিএম এর সকল কোর্সের উপরে দারুন সব ছাড়। পুরো আয়োজনটির বিস্তারিত এবং এতে অংশগ্রহণ করতে হলে চোখ রাখতে হবে বিআইটিএম এর ফেসবুক পেজে। টেক প্রশিক্ষণে আগ্রহীদের জন্য এই সামিটটি হতে পারে এক ক্যারিয়ার দিকনির্দেশক।
এই সামিটে অংশ নিয়ে তাদের মূল্যবান দিকনির্দেশনা ও বিষয়ভিত্তিক প্রশিক্ষনের বিস্তারিত তুলে ধরবেন বিআইটিএম এবং এর সকল সহযোগী প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও এইখাতের সফল ব্যক্তিবর্গ।
আইটি এবং সফটওয়্যার সেবাখাতে দক্ষ জনশক্তি তৈরিতে ২০১২ থেকেই বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি এন্ড ম্যানেজেমেন্ট (বিআইটিএম) কাজ করে যাচ্ছে নিরন্তরভাবে এবং এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থী এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।