ঢাকাSunday , 4 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নদীতে মিলল যুবকের বস্তাবন্দি মরদেহ

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে রুবেল হোসেন (২৬) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জুলাই) সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া এলাকায় পঁচা বড়াল নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল একই গ্রামের আবু হানিফের ছেলে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) খায়রুল আলম, পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রুবেলের মা জাহেরা বেগম বলেন, ‘রাতে আমি ও রুবেল একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাই। সকালে প্রতিবেশীরা নদীতে তার মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না।’
ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’