ঢাকাSunday , 4 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের তৈরি ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় পোলট্রি ফার্মে বিদ্যুতের তার দিয়ে শেয়াল মারার ফাঁদ পেতে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরেন রায় (৩৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিরেন একই গ্রামের মনোরনঞ্জন রায়ের ছেলে। তিনি চারবছর ধরে পোলট্রি ফার্মের ব্যবসা করে আসছিলেন।
এলাকাবাসী জানান, বিরেন তার পোলট্রিতে শেয়ালের প্রবেশ ও মুরগি চুরি রুখতে প্রতিরাতে চারদিকে বিদ্যুতের ফাঁদ চালু করার পর রাতে বাড়ি ফিরেন। রোববার সকালে পোলট্রি ফার্মে এসে অসাবধানবশত বিদ্যুতের সংযোগ না খুলে নিজেই সেখানে পা দেন। এতে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই পোলট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।