ঢাকাSunday , 4 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৪৬ জনের মৃত্যু

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের সৃতদের মধ্যে খুলনায় ১৫ জন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন, যশোরে সাতজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে দুজন, কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় দুজন এবং মেহেরপুরে একজন রয়েছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৪ জন।