ঢাকাSaturday , 3 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রচারবিমুখ একজন বন কর্মকর্তা আবদুল আউয়াল সরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মোহাম্মদ আবদুল আউয়াল সরকার। চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক। অত্যন্ত বিনয়ী, হাস্যোজ্জ্বল ও মানবিক একজন কর্মকর্তা তিনি। চট্টগ্রাম বন সার্কেলের আওতাধীন বিভিন্ন ডিভিশনের সংরক্ষিত বনভূমি উদ্ধার ও চোরাকারবারিদের প্রতিরোধে তার সাহসী ভূমিকা সুধী মহলে ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। সরকারি দায়িত্ব পালনে অবিচল চট্টগ্রাম অঞ্চলের সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার কখনও পিছু হটেননি। আরও বেগবান হয়েছেন তিনি। কোন অপশক্তির কাছে মাথা নত করেননি। চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন বিভিন্ন বন বিভাগে চোরাকারবারি ও ভূমিদস্যুদের প্রতিরোধ করতে গিয়ে ইতোমধ্যে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারি মারাত্মক আহত হয়েছেন। অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে মূল্যবান জীবনও হারিয়েছেন। আহত বন কর্মকর্তা-কর্মচারিদের দ্রুত উদ্ধার, তাদের সুচিকিৎসা ও কঠোর আইনী ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করছেন। ভূমিদস্যুদের পাহাড় কাটা প্রতিরোধ, বনজ সম্পদ রক্ষা, পরিবেশের সুরক্ষা, দুষ্কৃতিকারী ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণে তিনি ও তার কর্মকর্তা-কর্মচারিগণ সদা অবিচল। করোনাকালীন সময় প্রত্যেকটি ডিভিশনের কর্মকর্তা-কর্মচারির মনোবল চাঙ্গা রাখতে নিজেই সকলের খোঁজখবর রাখছেন। করোনায় কেউ আক্রান্ত হলে সাধ্যমত সবকিছুই করছেন তিনি। আবদুল আউয়াল সরকার নিভৃতচারী একজন মানুষ। প্রচারে বিশ্বাসী নন তিন, কাজে বিশ্বাসী।