ঢাকাTuesday , 29 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে নারীসহ দুই মরদেহ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক স্থান থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) সকালে পৌরসভার বেতুয়া গ্রাম থেকে নিজাম উদ্দিন (৫৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত এবং ব্রম্মগাছা ইউনিয়নের ধর্মদাসগাতী গ্রামের একটি দোকানের সামনে মাটিতে পড়ে থাকা অবস্থায় রহিমা খাতুন (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেতুয়া এলাকায় বাড়ি থেকে প্রায় তিনশ মিটার দূরে একটি ইউক্যালিপটাস গাছে ঝুলন্ত অবস্থায় নিজাম উদ্দিন (৫৪) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নিজাম এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে। জমিজমা নিয়ে তাদের ঝামেলা ছিল এলাকাবাসী জানিয়েছেন। কিন্তু এটি হত্যা না আত্মহত্যা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না।
ওসি শহিদুল ইসলাম আরও জানান, ব্রম্মগাছা ইউনিয়নের ধর্মদাসগাতী গ্রামে একটি দোকানের সামনে থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রহিমা খাতুন (৬০) স্থানীয় মৃত আমজাদ হোসেনের স্ত্রী। শোনা যাচ্ছে হঠাৎ করে পড়ে গিয়ে মারা গেছেন তিনি।
মরদেহ দুটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।