ঢাকাMonday , 28 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া ফ্যান্টাসী কিংডমের ‘লিয়া’য় ডাকাতির প্রস্তুতিকালে যুবলীগ নেতাসহ আটক ৯

Link Copied!

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার পবনার টেক এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ এক ইউনিয়ন যুবলীগ নেতার সংঘবদ্ধ ডাকাত দলের ৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এদের মধ্যে আশুলিয়ার ধামসানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনও রয়েছেন। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করছেন র‌্যাব-৪। শনিবার রাত আশুলিয়ার পবনার টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককতরা হলো- ডাকাত দলের নেতা ধামসোনা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সোনায়ার হোসেন (৩৮), মোহাম্মদ সানোয়ার হোসেন পাঁঠান (৩৫), রিপন মিয়া (৩০), মা. লিটন রজা (রাজা) (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ আলী (৩৮) আরশাফ আলী (৩৪), আল আমিন (২৫) ও মা. রোকনুজ্জামান (৩৪)। তারা সবাই পবনারটক এলাকার বাসিন্দা।
র‌্যাব-৪ জানায়, আশুলিয়ার কোন্ডলবাগ এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্য অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পবনার টেক এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজ ব্যবহৃত ৫টি হাশুয়া, ১টি দা, ১টি করাত, ১টি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, ১ ক্যান বিয়ার, ১১টি মোবাইল এবং নগদ ১৯ হাজার ৭২৫ টাকাসহ ৯ জন সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়।
এ ব্যাপারে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকৃত আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ ৮-১০ জন দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার প্রভৃতি ডাকাতি করে আসছিলো। এ বিষয়ে ভুক্তভোগীদের জানায়, তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করতো। তারা মাদক ব্যবসার সাথেও জড়িত। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম মন্ডল বলেন, অনেক দিন ধরেই সানোয়ার হোসন কোন সাংগঠনিক কাজে আসতো না। মিছিল মিটিংয়েও তাকে পাওয়া যেত না। হঠাৎ করে আজ শুনলাম তাকে র‌্যাব আটক করছে। সিনিয়র নেতাদের কাছে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।