ঢাকাWednesday , 23 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুর ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আমতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এক যুবকের নাম বিদ্যুৎ বিশ্বাস (৩৩)। তিনি নগরীর ভাটিখানা এলাকার নিতল বিশ্বাসের ছেলে। অন্য যুবকের নাম পুলিশ জানাতে পারেনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুল জনান, নগরীর রূপাতলী এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে একটি ট্রাক বাগেরহাটের মোংলার দিকে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলে করে দুই যুবক আলী কলেজ সংলগ্ন চৌমাথার দিকে যাওয়ার সময় ট্রাকটি অতিক্রমের চেষ্টা করে। এতে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক ছিটকে পড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনার পর ট্রাক চালক মো. রবিউল পালানোর চেষ্টা করলে ট্রাফিক পুলিশের সদস্যরা ধাওয়া করে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
বরিশাল কোতয়লী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ড্রাইভিং লাইসেন্স দেখে দুর্ঘটনায় নিহত এক যুবকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার স্বজনদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে।