চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে হালিশহর থানা এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া এক যুবককে হাসপাতালে আনে স্থানীয়রা। ঘণ্টাখানেক চিকিৎসাধীন থাকার পর দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

