ঢাকাTuesday , 3 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত গেলেন এরশাদ

Link Copied!

Ershadনিজস্ব প্রতিবেদক : বন্ধুর মেয়ের বিয়ের নিমন্ত্রণে ভারতে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। চার দিনের এ সফরে তার সঙ্গে আছেন একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। জাপার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ।
সূত্রটি জানায়, এরশাদ সেখানে তারই এক বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দেবেন এবং চারদিন থাকার পর ৬ ফেব্রুয়ারি আবার দেশে ফিরবেন।
সকালে তাকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন- পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, তাজ রহমান, সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম- মহাসচিব বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ নেতারা।