স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের উদ্যোগে কান্ট্রিওয়াইড ক্যাম্পেইন ফর এওয়ারনেস অন স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড এন্ড ওপেন স্পেস ফুড ভেন্ডিং বাই ফোক সং/ড্রামা, ভেহিকল ব্রান্ডিং এন্ড মিডিয়া ক্যাম্পেইন শীর্ষক সেবা প্যাকেজের আওতায় আজমীর ইন্টারন্যাশনাল নামক কনসাল্টিং ফার্ম এর সহযোগিতায় বুধবার (৯ জুন) ঢাকা সিভিল সার্জন কার্যালয়ে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, উপ-পরিচালক (এফপি) মো. মিজানুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. বিল্লাল হোসেন এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মহসিন মিয়া। এ ছাড়াও আজমীর ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা ও নীলিমা আক্তার নীলা।
বিবিসি মেটারিয়াল বিতরণ এবং ও জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড ও ওপেন স্পেস ফুড সংক্রান্ত বিভিন্ন উপকরণ ব্যবহার করে ব্যান্ডিংকৃত ভেহিকল এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি

