ঢাকাSaturday , 12 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ হলো ‘অবহেলা’ গানের ভিডিও

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘অবহেলা’ শিরোনামের নতুন গানের ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হলেন তরুণ প্রতিভাবান অভিনেতা আরফিন জুনায়েদ। তার সাথে সহ অভিনেত্রী আনফি সিনহা। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সানজিদ সাব্বির ও এআর মুসফিক।
সানজিদ সাব্বিরের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন সজিব দাস। গানটির ভিডিও নির্মাণে ছিলেন আনসারি সাহেদ। গানটি প্রকাশিত হলো সানজিদ সাব্বির এর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
উত্তরা দিয়াবাড়ি ও লা টিং টিং ইতালিয়ান রেস্টুরেন্টের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি।
গানটি প্রসঙ্গে আরফিন জুনায়েদ বলেন, ‘অবহেলা’ এটি একটি তারুণ্যের প্রেমের গান। শিল্পীরা ভালো গেয়েছে। ভিডিওটি দারুণ হবে। সবাই যত্ন সহকারে কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটি কাজ হবে আমার বিশ্বাস। গানটি সবার ভালো লাগবে আশা করছি।’
উল্লেখ্য, আরফিন জুনায়েদ এর আগে যে কাজগুলো করেছেন তা দশর্কদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সামনে আরো ভালো ভালো কাজ দশর্কদের উপহার দিবেন। এসব কাজ নিয়ে আলোচনা চলছে।