ঢাকাTuesday , 3 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডায় পুলিশের গুলিতে ৩ ডাকাত গুলিবিদ্ধ

Link Copied!

Guliনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় দিনে দুপুরে ডাকাতি করে পালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ। আটক করা হয়েছে পাঁচ ডাকাতকে। উদ্ধার করা হয়েছে বপুল পরিমাণ নগদ টাকা, ডলার ও স্বর্ণালঙ্কার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বাড্ডা থানাধীন লিংকরোড গুদারাঘাটের ৬ নম্বর রোডের ৪ নম্বর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিন ডাকাত হলেন- সাজিদ (২৬), পিয়ার হাসান (২৭) ও শহিদুল ইসলাম (২৫)। এছাড়া বাকি দুই ডাকাত দিল মোহাম্মদ (২৮) ও মো. দুলালকে (২৬) থানায় নেয়া হয়েছে। গুলিবিদ্ধ ডাকাতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এদিকে বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুল ফারুকসহ তিনজন পুলিশ সদস্য ডাকাতদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন।
ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ইউএস ডলার, আড়াই লাখ টাকা, আনুমানিক ১০ ভরি স্বর্ণ, দু’টি ক্যামেরা, দু’টি মোবাইল ফোন, দু’টি চাকু, দু’টি চাপাতি, বড় একটি ধারালো ক্রিজ, একটি ম্যাগজিন।
বাড্ডা থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চত বকরে জানান, ডাকাতরা ওই বাসা থেকে ডাকাতি করে পালানোর সময় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ৩ ডাকাত আহত হয়। সেখান থেকে ৫ ডাকাতকে আটক করা হয়েছে।