ঢাকাSaturday , 12 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ১৬ বীরাঙ্গনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ১৬ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। এ বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করেছে সরকার।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ৪১৬ জন।
নতুন করে সুনামগঞ্জের গুলবাহার বেগম, মাদারীপুরের অজুফা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার আনোয়ারা বেগম ও রুমিয়া খাতুন, পিরোজপুরের বিল্ল বাসিনী ও শেফালী সিকদার, চট্টগ্রামের হোসনে আরা বেগম, নরসিংদীর জাহেরা খাতুন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন মৌলভীবাজারের মইরম নেছা, হাজেরা বেগম ও প্রীতি রানী দত্ত; রংপুরের মোছা. ফাতেমা বেগম, মোছা. বেগনা বেগম ও মোছা. মালেকা বেগম।
নোয়াখালীর শোভা পারভীন ও বাগেরহাটের সেতারা বেগমও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।