ঢাকাThursday , 27 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টম ক্রুজের সিনেমায় বাহুবলী, যা বললেন পরিচালক

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী’ সিনেমার দক্ষিণী সুপারস্টার প্রভাসকে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি হলিউডে অভিনয় করতে যাচ্ছেন। কানাঘুষা শুরু হয়, প্রভাস নাকি অভিনয় করতে চলেছেন টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল ৭’ সিনেমায়।
এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক, এমন খবরও আসে।
এ খবরও বের হয় যে, মিশন ইম্পসিবল-এর শুটিংয়ের জন্যই ইতালি গিয়েছেন প্রভাস। শিগগিরই তার শুটিংয়ের অংশটি শেষ করে ফিরবেন।
কিন্তু মিশন ইম্পসিবল ছবির পরিচালক টুইটারে নিশ্চিত করেছেন এমন কিছুই ঘটছে না। তিনি প্রভাসের সঙ্গে কখনো দেখাও করেননি বলে দাবি করেন।
‘মিশন ইম্পসিবল’ সিনেমায় প্রভাসের অভিনয়ের ব্যাপারে যখন এক ভক্ত জানতে চান তখন সঙ্গে সঙ্গে ছবিটির পরিচালক ক্রিস্টোফার টুইট করেন, ‘যদিও প্রভাস একজন অত্যন্ত মেধাবী মানুষ কিন্তু কখনোই আমাদের দেখা হয়নি। ইন্টারনেটে আপনাকে স্বাগতম।’
এদিকে জানা গেছে, টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল-৭’ সিনেমাটি ২০২২ সালের ২৭ মে মুক্তি পাবে।