ঢাকাTuesday , 25 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে মিথিলার চির যৌবন কামনা করলেন সৃজিত

Link Copied!

জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন আজ (২৫ মে)। এদিন ৩৭-এ পা দিয়েছেন সৃজিত ঘরনি। আর এই বিশেষ দিনে ঘড়ির কাঁটায় রাত বারটা বাজতেই সামাজিক মাধ্যমে ভিডিওতে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত।

করোনার কারণে এই মুহূর্তে মিথিলা আটকে আছেন ঢাকায়। অন্যদিকে তার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি রয়েছেন কলকাতায়।

এদিন মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৃজিতের পোস্ট করা ছবিতে দেখা যায় ভিডিও কলে তিন জায়গায় বসে আড্ডা দিচ্ছেন পরিবারের ৩ সদস্য-মিথিলা, সৃজিত ও আইরা। মিথিলার হাতে ধরা মুঠোফোনের ছবি কেউ তুলেছেন।

সৃজিত বললেন, ‘প্রার্থনা করি তুমি আজীবন চির-যুবতী থাকো!’। নাম না বললেও মার্কিন সংগীত তারকা, নোবলজয়ী শিল্পী বব ডিলানের প্রসঙ্গই এখানে টানলেন সৃজিত। মিথিলার জন্মদিনের ঠিক আগের দিন, ২৪ মে এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন।

উল্লেখ্য, গত বছর লকডাউনের সময়ও আলাদা ছিলেন ‘সৃজিলা’। ২০১৯ সালের ৬ই ডিসেম্বর কলকাতায় বিয়ে করেন তারা। এরপর থেকেই দুই বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা।