ঢাকাSunday , 23 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনজেমা দলে ফিরতেই অবিশ্বাস্য বেড়েছে ফ্রান্সের জার্সি বিক্রি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চলতি সপ্তাহে ফুটবল বিশ্বের অন্যতম বড় এক খবর, প্রায় ছয় বছর পর ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন করিম বেনজেমা। খবর ছড়াতে সময় লাগেনি, ফ্রান্সের জার্সি কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন সমর্থকরা। অবিশ্বাস্য গতিতে বেড়ে গেছে জার্সি বিক্রি হার।
ক্রীড়াভিত্তিক চ্যানেল ‘ইউনিস্পোর্টস’ জানিয়েছে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দিদিয়ের দেশমের আনুষ্ঠানিক দলে বেনজেমার নামটি অন্তর্ভূক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফ্রান্সের নতুন জার্সি বিক্রি ২ হাজার ৪০০ শতাংশ বেড়ে গেছে।
বোঝাই যাচ্ছে, বেনজেমার ভক্তরা কতটা আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন তার দলে ফেরার। সেই আগ্রহের যথেষ্ট কারণও তো আছে। গত তিনটা মৌসুম রিয়াল মাদ্রিদের হয়ে কি দুর্দান্ত সময়ই না কাটিয়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার! তার এতদিন বাইরে থাকাটাই বরং অপ্রত্যাশিত ছিল।
২০১৫ সালের পর ফ্রান্স জাতীয় দলে আর দেখা যায়নি বেনজেমাকে। তার অভাব যে দল খুব বোধ করেছে, এমনও নয়। বেনজেমার অনুপস্থিতিতেই ২০১৬ সালে দেশের মাটিতে ইউরোর ফাইনাল খেলে ফ্রান্স। দুই বছর পর জেতে বিশ্বকাপও (২০১৮ বিশ্বকাপ)।
কিন্তু দল ভালো করছে বলে কি দারুণ ছন্দে থাকা বেনজেমা উপেক্ষিতই থেকে যাবেন? না, অবশেষে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ফেরানোর সিদ্ধান্তই নিলেন কোচ দিদিয়ের দেশম। কিলিয়ান এমবাপে আর আঁতোয়া গ্রিজম্যানের নিয়ে আক্রমণভাগটা তাতে আরও শক্তিশালী হলো ফরাসিদের।