ঢাকাSunday , 23 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৪

Link Copied!

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২০ এবং নারী ৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৭৬ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনে।
রোববার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৮২ জনের নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ , চট্টগ্রামে ৭, বরিশালে ৩, সিলেটে ৫, ময়মনসিংহে ১ জন এবং রংপুরে ২ জন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন।