ঢাকাTuesday , 3 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ উপজেলায় আটক ৪১
চট্টগ্রামে পেট্রোল বোমাসহ ৬ বিএনপি কর্মী আটক

Link Copied!

Arrest-17চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পেট্রোল বোমা ও ধারালো অস্ত্রসহ বিএনপির ছয় কর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নগরীর টাইগারপাস এলাকায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এছাড়া জেলার চার উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ৪১ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টার দিকে বিজিবির একটি দল নগরীর টাইগারপাস কলোনিতে অভিযান চালায়। এসময় পেট্রোল বোমা, ধারালো অস্ত্র, লোহার কিরিচ ও হাতবোমাসহ  বিএনপির ছয় কর্মীকে আটক করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বলেন, ‘সোমবার রাতভর  চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই, সাতকানিয়া ও লোহাগড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪১ কর্মীকে আটক করা হয়েছে।’
তাদের বিরুদ্ধে হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।