ঢাকাWednesday , 28 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোন আক্রান্ত হয়ে যা বললেন হিনা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সময়টা বেশ খারাপ যাচ্ছে তার৷ দিন কয়েক আগেই হার্ট অ্যাটাকে হারিয়েছেন বাবাকে। সে শোক সামলে উঠতে না উঠতেই এবার নিজেই করোনা আক্রান্ত হলেন এই অভিনেত্রী।
হিনার করোন আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ইনস্টাগ্রামের এক নোটে লেখেন, ‘আমি এবং আমার পরিবারের এই প্রতিকূল সময় আরো একটি খারাপ সংবাদ দিতে যাচ্ছি। আমি করোনা পজিটিভ।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি বাসায় কোয়ারেন্টাইনে রয়েছি। আমার আশেপাশে এতদিন যারা ছিলেন তাদেরকে অনুরোধ করছি দয়া করে আপনারাও করোনা পরীক্ষা করুন।
আমার জন্য প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।’
এদিকে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার হওয়ার পর থেকেই ভক্ত শুভাকাঙ্খীরা তার সুস্থতা কামনা করছেন। হিনার অনেক সহকর্মীরা যেকোনো সমস্যায় তার পাশে থাকবেন বলে তাকে আশ্বস্ত করছেন।