ঢাকাWednesday , 28 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে শাকিব-বুবলীর সিনেমা দেখাবে দীপ্ত টিভি

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী। তারা একসাথে হাজির হয়ে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন৷ এ দুই তারকার সর্বশেষ ‘বীর’ সিনেমাটি মুক্তি পেয়েছে৷
এই সিনেমা আসছে রোজা ঈদে দেখা যাবে দীপ্ত টিভিতে৷ এটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে এ চ্যানেলে। শাকিব খান ও বুবলী অভিনীত দর্শকজনপ্রিয় এই সিনেমা চলবে দীপ্ত টিভির ৭ দিনের ঈদ অনুষ্ঠানমালার প্রথম দিন।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘বীর’ চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি পায় ২০২০ সালে। এই প্রথমবারের মতো টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে ছবিটি।
বীর চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কাজী হায়াৎ এবং এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল।