ঢাকাSaturday , 24 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরের চেয়ে বিদেশে বেশি ওজন তুললেন জিয়ারুল

Link Copied!

নিউজ ডেস্ক : উজবেকিস্তানে চলমান এশিয়ান ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে শনিবার সকালে খেলতে নেমেছিলেন বাংলাদেশের জিয়ারুল ইসলাম। কয়েকদিন আগে বাংলাদেশ গেমসে স্বর্ণ জেতা বাংলাদেশ সেনাবাহিনীর এই ভারোত্তলক আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের পারফরম্যান্স বাড়াতে সক্ষম হয়েছেন।
১০২ কেজি ওজন শ্রেণিতে জিয়ারুল ইসলাম মোট ওজন তুলেছেন ২৬৪ কেজি। এর মধ্যে স্ন্যাচে তুলেছেন ১২৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি।
বাংলাদেশ গেমসে জিয়ারুল ইসলাম স্ন্যাচে ১২২ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৪০ কেজিসহ মোট ২৬২ কেজি তুলে স্বর্ণ জিতেছিলেন জিয়ারুল ইসলাম।
নিজের খেলা শেষ হলেও, জিয়ারুল কততম হলেন সে জন্য অপেক্ষা করছেন অন্যদের খেলা শেষ হওয়া পর্যন্ত। দুপুরে হবে অন্য গ্রুপের খেলা। তারপরই জানা যাবে জিয়ারুল কততম স্থানে।
এর আগে শুক্রবার নারীদের ইভেন্টে বাংলাদেশের মনিরা কাজী ৮১ কেজিতে অংশ নিয়ে অষ্টম হয়েছিলেন। এই প্রতিযোগিতায় দুই ভারোত্তলক, দুই কোচ এবং একজন কর্মকর্তা গেছেন বাংলাদেশ থেকে।