ঢাকাThursday , 22 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরুর ১২ দিন পর লম্বা বিরতিতে যাবে লিগ

Link Copied!

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব ৩০ এপ্রিল শুরু হলেও বেশি দিন চলবে না। সর্বোচ্চ ১২ দিন খেলার পর দীর্ঘ বিরতিতে যাবে লিগ। ঈদের ছুটি, জাতীয় দলের ক্যাম্প ও এএফসি কাপের কারণে এক মাসেরও বেশি সময় বন্ধ রাখতে হবে লিগ।
বৃহস্পতিবার বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন প্রিমিয়ার লিগ ২০২০-২১ সম্পর্কিত সাব-কমিটির জরুরি সভায় দ্বিতীয় পর্বের খেলা ৩০ এপ্রিল থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে।
লিগ কমিটি চাইছে ৩ বা ৪ রাউন্ড শেষ করে বিরতিতে যেতে। এর মধ্যে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও সাবেক চ্যাম্পিয়ন আবাহনীর এএফসি কাপের ম্যাচ আছে। এ দুই দলের একাধিক ম্যাচ পরে খেলতে হতে পারে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বসুন্ধরা কিংস ও আবাহনীর যে ম্যাচগুলো হবে না এই সময়ে সেগুলো তারা পরবর্তীতে প্রথমেই খেলে ফেলবে।
৩০ এপ্রিল ফিরতি পর্ব শুরু হবে বসুন্ধরা কিংস আর উত্তর বারিধারার ম্যাচ দিয়ে। ম্যাচটি হবে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে। একই দিন মাঠে নামবে আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা খেলবে পুলিশ এফসির বিপক্ষে।
রমজানের সময়ে খেলার সময় কি হবে তা নিয়ে লিগ কমিটি আলোচনা করছেন টি-স্পোর্টসের সঙ্গে। লিগের খেলা সম্প্রচার করা এই টেলিভিশনের সঙ্গে সমন্বয় করেই ম্যাচের সময় নির্ধারণ করবে লিগ কমিটি।