ঢাকাThursday , 22 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু ৩০ এপ্রিল

Link Copied!

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব কবে শুরু হবে, করোনার কারণে তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সব অনিশ্চয়তা দূর করে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি ৩০ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার লিগ কমিটির জরুরী সভায় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। আগের দিনই জানা গিয়েছিল, লকডাউন ২৮ এপ্রিল শেষ হোক কিংবা বাড়ুক, বাফুফে দ্রুতই লিগ শুরু করতে চায়।
সভায় ক্লাবগুলোকে পুরো পরিস্থিতি বুঝিয়ে লিগ শুরু দিনক্ষণ ঘোষণা করেছে বাফুফে। সময় মতো লিগ শুরুর স্বার্থে আবাহনী ও বসুন্ধরা কিংসের এএফসি কাপ চলাকালীনই প্রিমিয়ার লিগ চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি।