ঢাকাSunday , 18 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্রে ফুটবলার পল পগবা

Link Copied!

বিনোদন ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড এবং ফ্রেঞ্চ ফুটবলের মাঝ মাঠের তারকা ফুটবলার পল পগবা। বর্তমান সময়টা মাঠে তার বেশ প্রতিকূলে। ফর্ম পক্ষে কথা বলছে না খুব একটা। তবে তারকাখ্যাতিতে এতটুকু ভাটা পড়েনি তার।
এই ফুটবলারকে নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছে অ্যামাজন স্টুডিও। তথ্যচিত্রের আদলে নির্মিত এ প্রজেক্টটির নাম দেওয়া হচ্ছে ‘দ্য পোগমেন্টারি’।
বিশ্বের অন্যতম এই নন্দিত ফুটবলারকে নিয়ে তৈরি হওয়া এই তথ্যচিত্রে দেখা মিলবে তার ছোটবেলা থেকে শুরু করে আজকের এই পগবা হওয়ার নানা ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৩ মিলিয়ন ফলোয়ারের আজকের এই পগবার বেড়ে উঠা এবং বাল্যজীবন নিয়ে কথা বলবেন তার পরিবারের সদস্য ও তার ছোটবেলার বন্ধুরা।
‘দ্য পোগমেন্টারি’-তে আরও দেখানো হবে পগবার জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সঙ্গে আলোচনা-সমালোচনাসহ বৈচিত্রময় দিনগুলোকে। তার বিশ্বকাপ জয়ের ঘটনাবহুল তথ্যও থাকবে এখানে।
পগবার এই তথ্যচিত্র নিয়ে অ্যামাজন স্টুডিওর ইউরোপীয় প্রধান জর্জিয়া ব্রাউন বলেন, ‘পল পগবা বর্তমান সময়ের সেরাদের একজন। তার মতো একজন অসাধারণ ফুটবলারকে নিয়ে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি আমরা। তার গল্প দুনিয়ার তরুণদের উৎসাহ যোগাবে বলে আশা করছি।
২০২২ সালের মাঝমাঝি থেকেই তথ্যচিত্রটি নিয়ে কাজ শুরু করবো আমরা।’
প্রসঙ্গত, ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পগবা। বর্তমানে দুনিয়ার অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন এই ফ্রেঞ্চ তারকা। তবে গুঞ্জন রয়েছে চলতি মৌসুমের শেষেই ম্যান ইউয়ের হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।