ঢাকাSunday , 18 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় আইবিসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।
রোববার (১৮ এপ্রিল) সংগঠনের সভাপতি বদরুদ্দোজা নিজাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহমিনা রহমান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
এতে তারা বলেন, এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার প্ল্যান্টস তাপ বিদুৎকেন্দ্রে শ্রমিকরা বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। গতকাল শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে উত্তেজনা তৈরি হয়। এতে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই চারজন শ্রমিক ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন শ্রমিকের মৃত্যু হয় এবং ৫০-এর অধিক শ্রমিক আহত হন।
নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা পবিত্র রমজান মাসে আইনানুগ দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
আইবিসি নেতৃবৃন্দ নিহত পাঁচ শ্রমিকের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং বিচারবিভাগীয় তদন্ত কমিটি করে তদন্তের মাধ্যমে দোষীকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।