ঢাকাSaturday , 17 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমরা এখনও তছরুপ বন্ধ করতে পারিনি : পরিকল্পনামন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়কে ‘লুটপাটের যুগ’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমাদের দেশ যেভাবে পরিবর্ধিত হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আশা করি- আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এগোচ্ছি। যদিও বলবো আমরা পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি। এখনও আমরা তছরুপ বন্ধ করতে পারিনি। সেখানে আপনারা বিশাল ভূমিকা রাখছেন।’
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে দেশের পেশাজীবী হিসাববিজ্ঞানীদের জাতীয় সংস্থা ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘পলিসি পেপার অন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স’ শীর্ষক এক ওয়েবিনারে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
এম এ মান্নান বলেন, ‘ব্যবসা-বাণিজ্য মানবসমাজের সবসময়ই কেন্দ্রে। সুদূর অতীতে রাজা-বাদশার সময়ও ব্যবসা-বাণিজ্য ছিল। কিন্তু হিসাব-নিকাশের বাইরে ব্যবসা-বাণিজ্য কেউ করতে পারেনি। বর্তমান লুটপাটের যুগে, পুঁজিবাদের লুটপাটের যুগে, বড় বড় রাষ্ট্রের-পশ্চিমাদের লুটপাটের যুগে, উপনিবেশিক লুটপাটের যুগে, বিশ্বব্যাপী করপোরেশনগুলো যেগুলোর সামনে দাঁড়ানোর সাহস আমাদের কারো নাই, দুনিয়া প্রায় কিনেই ফেলে এ রকম করপোরেশনও আছে; তাদের সবাইকে হিসাবের মধ্যে আসতে হয়। সেই হিসাব আপনারা সংরক্ষণ করেন, বানান।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীতে যেটুকু ন্যায়বিচার অবশিষ্ট আছে এখনও, সেটা ব্যবসাতেই হোক আর শিল্পে হোক কিংবা অন্যান্য ক্ষেত্রে, সেটুকু নানা ধরনের নীতি-আইনকানুন দিয়েই এগুলো প্রতিষ্ঠা হচ্ছে। আপনাদের বিষয়টা নানাভাবে বড় হয়ে শত বছরে এখানে এসেছে। আমাদের উন্নয়নের সময়ে আপনাদের ভূমিকা অনস্বীকার্য।’
ভ্যাট আদায় আরও বাড়ানোর তাগিদ দিয়ে উপস্থিত সরকারের সংশ্লিষ্ট কর্মচারীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভ্যাট, ট্যাক্স আদায়ে ফরম কমান, মানুষ কমান, বিভিন্ন স্টেপ কমান। এসব কমিয়ে বিষয়গুলোকে আরও সহজ করতে হবে, সরলিকরণ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘যেসব দেশ আমাদেরকে লুটেপুটে খেয়েছে এবং এখনও খাচ্ছে, তারা নিজের ঘর যেভাবে চালায় ওটা আমি দেখি। ওরা যেটা করে ওদের ঘরে, অনেক সময় অন্ধের মতো আমি সেটা অনুসরণ করি। আমি মনে করি, এটা বোধহয় ভালো। নইলে তারা নিজেদের জন্য কেন করবে। পশ্চিমা উন্নত দেশগুলোতে দেখেছি, সেখান থেকে আমার বিশ্বাস জন্মেছে যে, ভ্যাট একটা ভালো জিনিস। তুমি কেন, তুমি পরিশোধ করো।’