ঢাকাThursday , 15 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদ মোবারক জানাতে আসছেন আসিফ আকবর

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বরেণ্য গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার তার ক্যারিয়ারে ২০ হাজারেরও বেশি গান লিখেছেন। তার গানে শ্রোতারা নিজেদের মনের ভাষাই যেন খুঁজে পান। অন্যদিকে বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর বছরের পর বছর ধরে হিট গানে মাতিয়ে রেখেছেন শ্রোতাদের।
এবার কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের লেখায় একটি ঈদের গানে কন্ঠ দিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও মায়া মনি। গানের শিরোনাম ‘ঈদ মোবারক’।
বিএফডিসিতে বিশাল আয়োজনে গানটি চিত্রায়ন শেষ হয়েছে। ‘ঈদ যে তোমার মনে, ঈদ যে আমার মনে’ এমন কথার গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।
গানের ভিডিওতে দেখা যাবে আসিফ আকবার ও মায়া মনি, মডেল সাহিল তালুকদার ইরান, মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণা, জিৎ মজুমদারসহ আরো অনেকেই।
তালুকদার মাল্টিমিডিয়া ও ফ্রেন্ডস আই মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় বিগ বাজেটের ঈদের গানটির পরিচালনা করেছেন পরিচালক ও কোরিওগ্রাফার এ কে আজাদ।
গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আসিফ আমাদের দেশের অন্যতম প্রতিভাবান গায়ক। তার কণ্ঠের গানে মুগ্ধ হই। এর আগে গান করেছেন আমার ঈদের গান এই প্রথম। গানটি কথা বেশ দারুণ। সামনে আরও কিছু গান করার পরিকল্পনা রয়েছে।’
আসিফ আকবর গানটি প্রসঙ্গে বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার চাচা উনার গুণরাশির কথা বলা আমার মুখে মোটেও মানানসই নয়। গাজী চাচা পুরো বাংলাদেশের সম্পদ। চাচার সঙ্গে অডিও গান করা তো পরম আনন্দের বিষয়। গানটি ঈদের বিগ ধামাকা। আশা করি ভালো লাগবে সবার।’