ঢাকাWednesday , 14 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল খেলতে দিল্লি এসে করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকান পেসার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলতে দিল্লি এসে করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকান পেসার।
ভারতে আসার আগে করোনামুক্তই ছিলেন অ্যানরিখ নর্তজে। তার সতীর্থ কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিরা কোয়ারেন্টাইন করলেও তাদের সমস্যা হয়নি। কিন্তু দিল্লির পেসার অ্যানরিখ নর্তজে হলেন কোভিড-১৯ পজিটিভ। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে আজ জানানো হয়েছে এ তথ্য।
নিজদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শুরুটা ভালো করেছিল। নেগেটিভ রিপোর্ট নিয়ে হোটেল কোয়ারেন্টাইনে প্রবেশ করলেও প্রোটিয়া পেসারের পরবর্তী কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সর্বশেষ পরীক্ষার রিপোর্ট আবার নেগেটিভ। বুধবার সন্ধ্যায় গত আইপিএলের অন্যতম সফল বোলারের আরও একটি রিপোর্ট আসলো। সেই রিপোর্ট এলো পজিটিভ।
দিল্লিতে খেলছেন অ্যনরিখের আরেক সতীর্থ কাগিসো রাবাদা। এই দু’জনকে ছাড়াই প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে দিল্লি ক্যাপিটালস।
বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলের পর দিল্লির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নর্তজে করোনা আক্রান্ত হয়েছেন বলা যায়। আজ রিপোর্ট হাতে আসার পর দিল্লি শিবির পুরোপুরি নিশ্চিত হলো তার করোনা আক্রান্তের বিষয়টি।
যদিও দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এলেও নর্তজের শরীরে কোনও উপসর্গ ছিল না। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের স্কোয়াডে ছিলেন এই প্রোটিয়া পেসার। দেশের জার্সিতে খেলার পর গত সপ্তাহেই (৫ এপ্রিল) ভারতে পা রেখেছেন তিনি। রাবাদাসহ সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কারণে ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ ছিল না তাদের দু’জনের।
বৃহস্পতিবার দিল্লি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ রাজস্থান র‌য়্যালস। স্বাভাবিকভাবেই নর্তজেকে সেই ম্যাচে পাওয়ার সম্ভাবনা নেই।
গত মৌসুমে দিল্লির জার্সিতে ১৬ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন এই পেসার। উল্লেখ্য, গত আইপিএলে টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম ডেলিভারিটিও এসেছিল এই প্রোটিয়া পেসারের হাত থেকে।
প্রসঙ্গত, টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়ে অভিযান শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের। চেন্নাই’র ১৮৯ রান তাড়া করে ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় দিল্লি। আইপিএলে অধিনায়কত্বের অভিষেকে জয় পান রিশাভ পান্ত। ব্যাট হাতে দিল্লির জয়ের নায়ক পৃথ্বি ’শ এবং শিখর ধাওয়ান।