স্পোর্টস ডেস্ক : ষষ্ঠবারের মতো রিয়াল মাদ্রিদের সভাপতি পদে নির্বাচিত হলেন ফ্লোরিন্তিনো পেরেজ। নতুন মেয়াদে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।
গত সপ্তাহে ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঘোষণা করা হয় ফলাফল। ৭৪ বছর বয়সী পেরেজ বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই সভাপতি নির্বাচিত হয়েছেন।
২০০৯ সালে রেমন ক্যালদেরনের কাছ থেকে সভাপতির দায়িত্ব বুঝে নেন পেরেজ। এরপর থেকে টানা ১২ বছর ধরে রিয়াল মাদ্রিদের সভাপতি আছেন তিনি।
কেলদেরনের আগেও ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই পদে ছিলেন পেরেজ। সবমিলিয়ে ছয় মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
রিয়ালের সামগ্রিক সাফল্যের পেছনে পেরেজের অবদান অনস্বীকার্য। ২০০০ সালের জুলাই থেকে তিনি সভাপতি থাকা অবস্থায় ১৮ বছরে মোট ৪৭টি শিরোপা জিতেছে রিয়াল।
এর মধ্যে ২৬টি ফুটবলে-৫টি চ্যাম্পিয়নস লিগ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৫টি লা লিগা, ২টি কোপা দেল রে এবং ৫টি স্প্যানিশ সুপার কাপ।
বাস্কেটবলে আছে ২১টি শিরোপা-২টি ইউরোপিয়ান কাপ, ১টি ইন্টাারকন্টিনেন্টাল কাপ, ৬টি করে লিগ, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ।

