ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমরা পড়তে চাই, বাঁচতে চাই

Link Copied!

kushtia1কুষ্টিয়া প্রতিনিধি : ‘যে রাজনীতি কী বোঝে না, ভোট দেয়ার বয়সই যার হয়নি সে কেন রাজনৈতিক সহিংসতার আগুনে পুড়ে মরবে, বোমায় ঝলসে যাবে? তার জীবন, শিক্ষার অধিকার কেন বিপন্ন হবে? সরকার ও বিরোধী দলের উদ্দেশে এ প্রশ্ন কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী জয়ার। সে অমানবিক জ্বালাও পোড়াও বন্ধ করার দাবি জানায়।
তার মতো আরো অনেক শিক্ষার্থী নেমে এসেছে রাস্তায়। তাদের দাবি একটাই, শিক্ষার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ দিতে হবে, বাঁচার অধিকার দিতে হবে এবং সময়মতো পরীক্ষার ‍সুযোগ দিতে হবে। সোমবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং দুপুরে কুষ্টিয়া ঝিনাইদহ সড়কের ডিসিকোর্টের সামনে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানান।
কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তালহা ‘আমরা পড়তে চাই, বাঁচতে চাই, পরীক্ষা দিতে চাই’ স্লোগান সম্বলিত ফেষ্টুন হাতে দাঁড়িয়ে তিনি বলেন, আমরা আগুনে পুড়ে মরতে টাই না, পেট্রলবোমায় ঝলসে যেতে চাই না, সময়মতো পরীক্ষা দিতে চাই তাই আমাদের শিক্ষার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ দিতে হবে। আরেক শিক্ষার্থী রাইসা বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এ অবস্থান নয়। শিক্ষা আমাদের অধিকার। অধিকার আদায়ের জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তার প্রশ্ন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে আমাদের শিক্ষাজীবন বিপন্ন হলে জাতির ভবিষ্যৎ কে গড়বে?
কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ বলেন, সোমবার থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতায় আমাদের শিক্ষাজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। আজকের এই পরীক্ষার দিনে হরতাল আহ্বান করায় পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদের এবং সন্তানদের জীবনের নিরাপত্তা চাই, শিক্ষার নিরাপদ পরিবেশ চাই।kushtia-2মানববন্ধনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউসহ অন্যান্য শিক্ষকসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।