ঢাকাSaturday , 3 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উগ্রপন্থীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উগ্রপন্থী এবং ধর্মান্ধরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং জনগণের সম্পত্তি ধ্বংস করছে, এদের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।
শনিবার অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, দেশব্যাপী চলমান কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনলগ্নে কতিপয় ধর্মান্ধ, উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী ও স্বাধীনতাবিরোধী অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে গত ১ এপ্রিল বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি জরুরি সভা অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কবির বিন আনোয়ার।
এতে বলা হয়, সম্প্রতি দেশের কয়েকটি স্থানে ধর্মকে অপব্যবহার করে যে অরাজকতা, বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে সভায় এর তীব্র নিন্দা জানানো হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলা করে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন কতিপয় উগ্রপন্থী এবং ধর্মান্ধ ব্যক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং জনগণের সম্পত্তি ধ্বংস করছে। এমনকি কোমলমতি শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে দেশের স্বাধীনতা ও মৌল চেতনাবিরোধী অরাজকতা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।
‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয় এবং এর বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয় সভায়।’
সভায় প্রত্যয় ব্যক্ত করা হয় যে, জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে দেশের বিরুদ্ধে যেকোনো নৈরাজ্য কঠোরভাবে মোকাবিলা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ওই সভায় দেশবাসীকে করোনা মোকাবিলায় সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য আহ্বান জানানো হয়। করোনার সংক্রমণ কমাতে সরকার ঘোষিত ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে এবং কোভিড-১৯-এর সংক্রমণ মোকাবিলায় সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করা হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।