ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদাকে মোবাইল দিতে এসে যুবক আটক

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংযোগসহ একটি সিটিসেলের মোবাইল সেট উপহার দিতে এসে এক যুবক আটক হয়েছেন। তার নাম মাজহারুল ইসলাম। তিনি একজন ব্যবসায়ী বলে জানিয়েছেন।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, কার্যালয়ের মূল ফটকের সামনে চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের এক কর্মকর্তাকে সিটিসেলের ফোনটি দেন মাজহারুল। তখন গোয়েন্দা পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নেয়। সেই সঙ্গে ডিবি পুলিশ সেই ফোন সেটটি সিএসএফ কর্মকর্তার কাছ থেকে নিয়ে নেয়।
এদিকে সকাল থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কার্যালয়ে ফটকের সামনে নেতাকর্মী তো দূরের কথা গণমাধ্যম কর্মীদেরও ঢুকতে দেয়া হচ্ছে না।