ঢাকাSaturday , 27 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : একটি চারদিনের এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। যে সফরকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে তারা।
ওয়েস্ট ইন্ডিজে আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তার আগে বাংলাদেশের এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে পাকিস্তান। যুব বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ ইজাজ আহমেদের সঙ্গে আলোচনা করে সফরের জন্য ২০ সদস্যের দল দিয়েছেন নির্বাচকরা। দলটি তারা সাজিয়েছেন ৯ ব্যাটসম্যান, ২ উইকেটরক্ষক, ৪ স্পিনার এবং ৫ জন পেসার নিয়ে।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল : আব্বাস আলি, আবদুল ফাসিহ, আবদুল ওয়াহিদ, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ শেহজাদ, কাশিম আকরাম, রিজওয়ান মেহমুদ, হাসিবুল্লাহ, রেজা উল মোস্তাফা, আলিয়ান মেহমুদ, আলি আসফান্দ, আরহাম নওয়াব, ফয়সাল আকরাম, আহমেদ খান, আসিম আলি, মুনিব ওয়াসিফ, তাহির হোসেন, জিশান জামির।