ঢাকাWednesday , 24 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা পুরস্কার দেয়া হবে ১১ এপ্রিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৪ মার্চ) স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান স্থগিত করা হয়।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ এ কথা জানান।
তিনি বলেন, ‘আগামী ১১ এপ্রিল (রোববার) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।’
২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হবে।
গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।