ঢাকাMonday , 22 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সফট লোন’ পাচ্ছেন চবির আরও ৩৯৮ শিক্ষার্থী

Link Copied!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : স্মার্টফোন ক্রয়ের জন্য ‘সফট লোন’ পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরও ৩৯৮ শিক্ষার্থী।
সোমবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ‘সফট লোন’ অনুমোদন কমিটির সদস্য সচিব এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রথম ধাপে আবেদনকৃত ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫০ জন শিক্ষার্থীকে ঋণের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেয়া হয়। বাকি ৫৫৪ জনকে তথ্যগত ভুলের কারণে টাকা দেয়া সম্ভব হয় নি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঋণ না পাওয়া শিক্ষার্থীদের তথ্য পুনরায় চাইলে ৩৯৮ জন শিক্ষার্থী আবেদন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঋণ পাওয়ার পর শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগীয় সভাপতি অথবা ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে আগামী ৩১ মার্চের মধ্যে স্মার্টফোন ক্রয়ের রসিদ ঋণ অনুমোদন কমিটির সদস্য সচিব বরাবর জমা দিতে হবে।’
এছাড়া বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে বা এককালীন এই ঋণ পরিশোধ করতে হবে। ঋণের অর্থ সম্পূর্ণ ফেরত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না।’